চাঁদপুরের মতলব উত্তরে দাদীকে হত্যার দায়ে নাতির মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। বুধবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে আরো তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আসামি মোখলেছুর রহমান এখনো পলাতক।
২০১৪ সালের ৪ মে আসামি মোখলেছুর রহমান তার দাদী করফুল বেগমের সঙ্গে ঘুমায়। রাত সাড়ে তিনটার দিকে দাদীর স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় মোখলেছ। পরে দাদীকে হত্যা করে পালিয়ে যায় সে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: