সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক হোসনে আরা আক্তার এ রায় দেন। এ সময় আসামি কামরুল সানা আদালতে উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৪ জুলাই যৌতুকের দাবিতে স্ত্রী সালমা বেগমকে পিটিয়ে হত্যা করে কামরুল সানা। পরে মুখে বিষ ঢেলে সালমা আত্মহত্যা করেছে বলে প্রচার করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: