রংপুরের আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক হত্যা মামলার প্রধান আসামি- তার স্ত্রী দীপা ভৌমিকসহ তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আরেক আসামি দীপার প্রেমিক কামরুলকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গতকাল রাত ৯ টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের রংপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তার আদালতে হাজির করা হয়।
এ সময় দীপা এবং তার দুই সহযোগী সবুজ ও রোকন আদালতের রথিশ চন্দ্রকে হত্যার কথা স্বীকার করেন। আর কামরুলের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এদিকে, রথিশ চন্দ্রের সহকারি মিলন মোহন্তকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে এ মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: