আদালত

জামিন পেলেন সালমান খান

সালমান খান
সালমান খান

হরিণ হত্যা মামলায় বলিউড সুপারস্টার সালমান খানকে জামিন দিয়েছে ভারতের একটি আদালত। শনিবার দুপুরের পর যোধপুর আদালতের বিচারক রবীন্দ্র কুমার জোশি তার জামিন মঞ্জুর করেন।

এর আগে সকালে সালমানের হরিণ হত্যা মামলার শুনানি শুরু হয়। এরপর দুপুরের খাবারের পর রায় ঘোষণার কথা বলেছিলেন বিচারক।

বৃহস্পতিবার রায় ঘোষণার পর ওই দিন বিকাল থেকে যোধপুর কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ওয়ার্ডে রাখা হয় বলিউড ভাইজানকে।

এদিকে, এ বলিউড তারকার জামিনে মুক্তি পাওয়া নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে।

গতকাল এ মামলার সংশ্লিষ্ট বিচারক রবীন্দ্র কুমার যোশি হঠাৎ বদলি হওয়ায় এই জটিলতা তৈরি হয়। জানা গেছে, পরবর্তী বিচারকের দায়িত্ব বুঝে না নেয়া পর্যন্ত সালমান খানের জামিন আবেদনের কোনো সুরাহা হওয়ার সম্ভাবনা নেই।

এ সময় তাকে কারাগারেই থাকতে হবে। এরই মধ্যে রাজস্থানের হাইকোর্টের নির্দেশে আরও ৮৬ জন বিচারককে বদলি করা হয়েছে।

শুনানির সময় আদালতে উপস্থিত আছেন সালমান খানের বোন আলভিরা ও দেহরক্ষী শেরা।

শনিবার সকাল সাড়ে ৬টায় শুধু চা আর গ্লুকোজ বিস্কুট খান তিনি এরপর দুধের জন্য আবেদন করেন।

বিচারক রবীন্দ্র কুমার যোশির জায়গায় আসছেন বিচারক চন্দ্র কুমার সোনাগরা।

বর্তমানে তিনি ভারতের যোধপুর কেন্দ্রীয় কারাগারের ১০৬ নম্বর কয়েদি।

গত বৃহস্পতিবারের রাতের ও গতকাল শুক্রবারের সকালের খাবার খায়নি কারাগারে বন্দীদের জন্য বরাদ্দকৃত খাবার তবে তিনি শরীরচর্চা করেছন।

কারা তত্ত্বাবধায়ক বিক্রম সিং বলেন, ২ নম্বর কারাকক্ষে গতকাল সালমান খান তিন ঘণ্টা ব্যায়াম করেছেন।

টিএনএনের খবরে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অস্থিরতায় ভুগছিলেন তিনি। সে সময় কারাগারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানতে চান, তার চিকিৎসক লাগবে কি না। জবাবে শান্তভাবে ‘না’ বলে মেঝেতে পেতে রাখা মাদুরে শুয়ে পড়েন সালমান।

তিনি আরো বলেন, মাঝরাতের দিকে ঘুমিয়ে পড়েন সালমান খান। সকাল সাড়ে ছয়টার দিকে কারাগারের সাইরেন বাজলে কয়েক মিনিটের জন্য ঘুম ভাঙে বলিউডের এই অভিনেতার। পরে আবার তিনি ঘুমিয়ে পড়েন। ওঠেন সকাল সাড়ে ৮টার দিকে।

বিক্রম সিং বলেন, গতকাল শুক্রবার সকালে কারাবন্দীদের জন্য বরাদ্দ খাবার খেতে চাননি সালমান। এর বদলে তিনি কারাগারের ক্যানটিন থেকে খাবার আনতে পারবেন কি না তা কারাকর্মীদের কাছে জানতে চান। পরে তাকে ক্যানটিন থেকে রুটি ও এক গ্লাস দুধ এনে দেয়া হয়।

বেলা সাড়ে ১১টার দিকে সালমান খানকে জানানো হয় আদালত তার জামিন আবেদনের বিষয়ে শনিবার সিদ্ধান্ত জানাবে এরপর তিনি আর দুপুরের খাবার খাননি।

বিকেলে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ও তার দুই বোন আলভিরা আর অর্পিতার সঙ্গে দেখা করেন সালমান খান।

ঠিকমতো খাবার না খেলেও কারাকর্মীদের আশ্চর্য করে দিয়ে রোদের মধ্যে শরীরচর্চা শুরু করেন সালমান। বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত একটানা শরীরচর্চা করেন তিনি।

কারাগারের এক কর্মকর্তা জানান, এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাতের খাবার দেয়া হয় সালমান খানকে। খাবার তালিকায় ছিল শশা, টমেটোর তরকারি, ডাল ও চাপাতি। সালমানের জন্য কারাগারে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। তাই অন্য কারাবন্দীদের মতো তিনি বাইরে এসে রাতের খাবার খেতে পারেননি। কারাকক্ষের ভেতরেই তাকে খাবার দেয়া হয়।

কারাগারের এক কর্মকর্তা বলেন, সালমান খান শক্ত ধাঁচের মানুষ, সন্ধ্যাবেলা সালমান গোসল করতে চান তিনি। অন্য কারাবন্দীদের জন্য বরাদ্দ পানিই পান করেন।

বিক্রম সিং বলেন, সাজাপ্রাপ্ত আশ্রম বাপুর সঙ্গে সালমান খানকে রাখা হয়নি। আশ্রম বাপু ও সালমান খান দুইজনেই ‘প্রভাবশালী’ কারাবন্দী। সালমানকে তার কারাকক্ষে নির্দিষ্ট সীমানার মধ্যে রাখা হয়েছে।

কৃষ্ণসার হরিণ শিকার মামলার বৃহস্পতিবার বলিউড অভিনেতা সালমান খানের ৫ বছরের কারাদণ্ড দেয় ভারতের যোধপুর আদালত।

১৯৯৮ সালে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির দৃশ্যধারণ চলাকালীন যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। পরে ১৯৯৯ সালে একটি মামলা দায়ের করা হয়।

মামলাটির চূড়ান্ত যুক্তিতর্ক শুরু হয়েছিলো ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর। চলতি বছরের ২৪ মার্চ দুই পক্ষের প্রশ্ন-উত্তর পর্ব শেষ হয়। এরপর ০৫ এপ্রিল চূড়ান্ত রায়ের তারিখ ঘোষণা করে যোধপুর আদালত। এদিন সালমান খান ও অন্য অভিযুক্তদের উপস্থিতিতে রায় দেন প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট দেব কুমার খাতরি। ২০০৭ সালে যোধপুর জেলে কয়েকদিন ছিলেন সালমান। তারপর জামিনে মুক্ত হন তিনি। গত বছর এ মামলায় নির্দোষ প্রমাণিত হন সালমান। কিন্তু এই রায়ের ওপর আবারও আপিল করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ