আদালত

মানবতাবিরোধী অপরাধ: যশোরে ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিনিধিরা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিনিধিরা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে যশোরের রাজাকার কমান্ডার সিদ্দুকুর রহমান গাজীসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এ আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, শারীরিক নির্যাতন, আটকসহ ছয়টি অভিযোগ আনা হয়েছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যশোরের মনিরামপুর থানায় পাকিস্তানি সেনা বাহিনীর সহায়তায় রাজাকার বাহিনী গঠন করে সিদ্দিকুর রহমান গাজীসহ তার সহযোগীরা।

মুক্তিযুদ্ধের পুরো সময়টা জুড়েই আসামিরা হত্যা, ধর্ষণ, শারীরিক নির্যাতন, আটকের মতো মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে।

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে উঠে আসে এসব তথ্য।

তাদের বিরুদ্ধে আনা ৬টি অভিযোগের মধ্যে হত্যার পাশাপাশি ধর্ষণের অভিযোগ রয়েছে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক।

মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো দ্রুত শেষ করার জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো যেতে পারে বলে অভিমত দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান।

আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হলেও বাকি চারজন পলাতক রয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ