একাত্তরে মানবতাবিরোধী অপরাধে যশোরের রাজাকার আমজাদ হোসেন মোল্লাসহ পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
সোমবার সকালে তদন্ত সংস্থার কার্যালয়ে এ প্রতিবেদন দেয়া হয়।
এই আসামিদের বিরুদ্ধে হত্যা, শারীরিক নির্যাতন,আটকসহ চারটি অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হলেও বাকি চারজন পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃত আসামি আমজাদ হোসেন ১৯৭১ সালে মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: