আদালত

ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ৫ কর্মকর্তার ৬৮ বছর কারাদণ্ড

 ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ৫ কর্মকর্তার ৬৮ বছর কারাদণ্ড
ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ৫ কর্মকর্তার ৬৮ বছর কারাদণ্ড

ঋণ জালিয়াতির পৃথক ৪ মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ৫ কর্মকর্তার ৬৮ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

তারা হলেন, ওরিয়েন্টাল ব্যাংকের প্রধান শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুণ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদ উল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম ও ফজলুর রহমান। এদের প্রত্যেককে এক মামলায় ১৭ বছর করে চার মামলায় ৬৮ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়াও মেসার্স আফাজ উদ্দিন ট্রেডার্সের মালিক মো. সালাহ উদ্দিন ও মেসার্স নূর অ্যান্ড সন্সের মালিক তরিকুল ইসলামকে পৃথক দুটি মামলায় ১৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক রয়েছেন। অপর আসামি ব্যাংকটির উপ-ব্যস্থাপনা পরিচালক ইমামুল হকের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে চার মামলা থেকে তাকে খালাস দেয়া হয়েছে।

ব্যাপক অনিয়ম-দুর্নীতির কারণে বিগত বিএনপি-জামাত জোট সরকার আমলের শেষ দিকে সংকটে পড়ে তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংক। পরে ২০০৯ সালে মালিকানা হাতবদলে ব্যাংকটির নতুন নাম হয় আইসিবি ইসলামী ব্যাংক।

ওরিয়েন্টাল ব্যাংকের সব দায় ও সম্পত্তি গ্রহণ করে এ ব্যাংক।

উল্লেখ, ২০০৫-০৬ সালে ওরিয়েন্টাল ব্যাংক থেকে আনুমানিক ৩৪ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৬ সালের ২৯ ডিসেম্বর বিভিন্ন থানায় মোট ৩৪টি মামলা দায়ের করেন।

মতিঝিল থানায় দায়ের করা মামলায় তদন্ত শেষে ২০১৩ সালে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ