লক্ষ্মীপুরে কলেজছাত্র দীপ্ত পাল হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নজমুল হুদা তালুকদার এ রায় দেন।
এ সময় প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডে আদেশ দেয়া হয়েছে।
এর আগে লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী গ্রামে ২০১১ সালে ডাকাতি কালে দীপ্তকে গুলি করে হত্যা করে ডাকাতরা। রায়ের সময়ে আদালতে ৫ জন আসামি উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছে।
সাজাপ্রাপ্তদের মধ্যে আদালতে উপস্থিত ছিলেন কামরুল, জাহাঙ্গীর, সাইফুল ইসলাম সুমন, অহিদুর রহমান ও কামাল হোসেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: