আদালত

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা: পরবর্তী জেরা ৯মে

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা: পরবর্তী জেরা ৯মে
টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা: পরবর্তী জেরা ৯মে

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার পরবর্তী জেরার দিন আগামী ৯মে ঠিক করেছে আদালত।

বুধবার দুপুরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া এ আদেশ দেন।

মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বর্তমান সংসদ সদস্য আমানুর রহমান খান রানার উপস্থিতিতে মামলার বাদী নাহার আহমেদের জেরা শুরু করেন।

প্রায় এক ঘণ্টা জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা তাকে।

এর আগে বেলা ১২টার দিকে বিচারক আবুল মনসুর মিয়া আদালতের এজলাসে বসেন।

মামলার বাদী ও নিহত মুক্তিযোদ্ধা ফারুক আহমদের স্ত্রী নাহার আহম্মেদ গত মাসের ২১ তারিখে তার অসমাপ্ত সাক্ষ্য প্রদান করেন।

পরে আদালতের নিয়ম অনুযায়ী আসামিপক্ষের আইনজীবীরা মামলার মূলবাদীকে জেরা করার জন্য আজকের দিন ঠিক ছিল। দুপুর সোয়া ১২টার দিকে মামলার বাদী আহম্মেদকে জেরা শুরু করেন।

পরে জেরা অসমাপ্ত রেখেই বিচারক আজকের দিনের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্যদিয়ে চাঞ্চল্যকর এ মামলার বিচারকাজ শুরু হয়।

গতবছর ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ তার কলেজপাড়া এলাকার নিজ বাড়ির কাছ থেকে উদ্ধার করে পুলিশ।

ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালের আগস্টে গোয়েন্দা পুলিশের তদন্তে এ হত্যায় এমপি রানা ও তার ভাইদের নাম বের হয়ে আসে। ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। এ মামলায় এমপি রানা ছাড়াও তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১৪জন আসামি রয়েছে। তাদের মধ্যে এমপি রানাসহ ৪জন গ্রেপ্তার হয়ে কারাগারে, তিন জন জামিনে ও বাকি ৭ আসামি পলাতক রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ