নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বিশেষ ট্রইব্যুনাল-৭ এর বিচারক মোহাম্মদ আব্দুল হান্নানের আদালত এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম ও তার সহযোগী মফিজুল ইসলামের পক্ষে কোন আইনজীবী না থাকায় সাইফুল নিজেই মামলা পরিচালনা করেন। আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
এ মামলা ছাড়াও সাইফুলের বিরুদ্ধে একাধিক মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর এসএম ওয়াজেদ আলী খোকন।
২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সাইফুলকে গ্রেপ্তার করে র্যা ব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২০০৭ সালের পহেলা জানুয়ারি সোনারগাঁও থেকে বিপুল পরিমান হ্যান্ডগ্রেনেড বডি ও পাওয়ার জেল উদ্ধার করা হয়।