গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিল্লাল ওরফ বিলু হত্যা মামলায় ১৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
সোমবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।
গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন— অন্যরা পলাতক, পাশাপাশি প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে কালীগঞ্জে বিল্লালকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের স্ত্রী কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: