ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ডিআইজি মিজানুর রহমান দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে হাজির হন। পরে সকাল ১০টার দিকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কমিশনের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।
গত ২৫ এপ্রিল দুদক থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি পাঠিয়ে ডিআইজি মিজানুরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।
ডিআইজি মিজানুর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
পরে তাকে প্রত্যাহার করে গত ১০ জানুয়ারি পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: