আদালত

গাজীপুর সিটি নির্বাচন: হাসান উদ্দিন সরকারের আবেদনের শুনানি মঙ্গলবার

গাজীপুর সিটি করপোরেশন
গাজীপুর সিটি করপোরেশন

গাজীপুর সিটি নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের করা আপিলের শুনানি আগামীকাল (মঙ্গলবার) চেম্বার আদালতে অনুষ্ঠিত হবে।

এছাড়া এ নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের আপিলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। যেকোনো উপায়ে যাতে নির্বাচনটি অনুষ্ঠিত হয় সেটিই প্রত্যাশা দুই প্রার্থীর।

তফসিল অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর সিটি নির্বাচনে ভোট গ্রহণের কথা। কিন্তু রোববার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করার আদেশ দেয়।

এ আদেশের বিরুদ্ধে সোমবার সকালে চেম্বার আদালতে আপিল করেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। পরে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে চেম্বার আদালত। কোনো ষড়যন্ত্রের কারণে নির্বাচন যাতে না বন্ধ না হয় সেজন্য সব ধরনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন হাসান উদ্দিন সরকার।

এদিকে, সকালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের জন্য আদালতে আসেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আপিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

গাজীপুর সিটি করপোরেশনে ছয়টি মৌজা অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছিল ইসি।

সেই গেজেট চ্যালেঞ্জ করে এক নম্বর শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ একটি রিট আবেদন করেন।

তার আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ ভোট ছয় মাসের জন্য স্থগিত করে।

প্রসঙ্গত, আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন হওয়ার কথা। মেয়র ও কাউন্সিলররা নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময়ে হাইকোর্ট এ নির্দেশনা দিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ