জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শুনানি আগামীকাল (বুধবার) পর্যন্ত মুলতবি করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চে খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিল আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে সকালে শুনানির শুরুতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বক্তব্য উপস্থাপন করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে আছেন এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদিন এবং মাহবুবউদ্দিন খোকন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ারকে ৫ বছরের কারাদণ্ড দেয় রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত। রায়ের অনুলিপি পাওয়ার পর ১৯ ফেব্রুয়ারি ৪৪ যুক্তি দেখিয়ে খালেদা জিয়ার খালাস চেয়ে হাইকোর্টে আপিল করা হয়।
পরে ১২ মার্চ তাকে ৪ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট।