আদালত

রাবি শিক্ষক রেজাউল হত্যা মামলায় ২ জনের ফাঁসি- যাবজ্জীবন ৩

ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী
ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় ২ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবনের রায় দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর মাধ্যমে হত্যাকাণ্ডের মাত্র দুই বছরের মাথায় চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করা হলো।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- প্রধান আসামি শরিফুল ইসলাম (পলাতক) ও মাসকাওয়াত হাসান ওরফে আব্দুল্লাহ ওরফে সাকিব।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো- নীলফামারীর মিয়াপাড়ার রহমত উল্লাহ, রাজশাহীর নারিকেলবাড়িয়া এলাকার আবদুস সাত্তার ও তার ছেলে রিপন আলী। এ সময় শরিফুল ইসলাম ছাড়া বাকি সব আসামি আদালতে উপস্থিত ছিল।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট এমদাদুল হক বাবু আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম।

গতবছর ২০ আগস্ট মামলাটি মহানগর দায়রা জজ আদালত থেকে দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

মঙ্গলবার সকালে ৪২ পৃষ্ঠার রায় পড়া শুরু হয় বেলা ১২টা ২০ মিনিটে।

গত ১১ এপ্রিল শিক্ষক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়। পরে চাঞ্চল্যকর এই মামলাটির রায় ঘোষণার জন্য ৮ মে দিন ঠিক করা হয়।

রাজশাহীর দ্রুতবিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, মামলায় মোট ৩২ জন সাক্ষী ছিলেন তবে ২৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তবে পুলিশ এখনও হত্যার মূল পরিকল্পনাকারী মামলার প্রধান আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ছাত্র শরিফুল ইসলামকে গ্রেপ্তার করতে পারেনি।

উল্লেখ, এর আগে ২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজের বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে কুপিয়ে ও গলাকেটে হত্যা শিক্ষক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ