আদালত

গাজীপুর সিটি নির্বাচন স্থগিত, আপিলের শুনানি কাল

গাজীপুর সিটি করপোরেশন
গাজীপুর সিটি করপোরেশন

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপির মেয়র প্রার্থীর আপিলের শুনানি কাল- বুধবার পূর্ণাঙ্গ বেঞ্চে হবে।

গতকাল এ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

এদিকে, গত রোববার গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত করায় সেখানে তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে গেছে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা।

হাইকোর্টের আদেশ মেনে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারকে সেখানকার নির্বাচনী কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় ইসি। ওই দিন হাইকোর্ট একইসঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ছয়টি মৌজাকে গাজীপুর সিটি করপোরেশনের অর্ন্তভুক্ত করা গেজেট এবং গাজীপুর সিটি নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।

তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে গাজীপুর সিটি নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ