আদালত

ঘোষণা করা হলো না এমপি পু্ত্রের জোড়া খুনের রায়

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে করা জোড়া হত্যা মামলার রায় মঙ্গলবার-ঘোষণা করা হয়নি
আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে করা জোড়া হত্যা মামলার রায় মঙ্গলবার-ঘোষণা করা হয়নি

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে করা জোড়া হত্যা মামলার রায় মঙ্গলবার-ঘোষণা করা হয়নি।

২০১৫ সালে রাজধানীর ইস্কাটনে গুলি চালিয়ে দু'জনকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

মামলাটি অধিকতর যুক্তিতর্কের প্রয়োজন রয়েছে জানিয়েছে বিচারক রায় ঘোষণার আদেশ প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আল মামুনের আদালতে এ রায় ঘোষণার দিন ঠিক ছিল।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুস সাত্তার জানান, এ মামলাটি অন্য একটি আদালতে বিচারধীন ছিল সেখান থেকে এই আদালতে বদলি হয়ে আসায় এটি অধিকতর শুনানির প্রয়োজন মনে করেছেন বিচারক।

তাই রায় ঘোষণা করার কথা থাকলেও সেই আদেশ প্রত্যাহার করা হয়— পরবর্তীতে মামলাটি অধিকতর শুনানির জন্য দিন ঠিক করা হবে বলে জানান তিনি।

উল্লেক, ২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হলে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম ও ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় একটি মামলা করেন। মামলায় তথ্যপ্রযুক্তি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার ক্লোজড সার্কিট ক্যামেরার সহায়তায় সাংসদ পুত্র রনির প্রাডো গাড়ি ও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় ডিবি পুলিশ।

এর সূত্র ধরে ওই বছরের ৩০ মে রনিকে এলিফ্যান্ট রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে সে কারাগারে রয়েছে।

গত ১০ এপ্রিল এ মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ঠিক করে আদালত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ