আদালত

খালেদা জিয়ার জামিনের ওপর আপিল শুনানি শেষ, আদেশ মঙ্গলবার

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপর বুধবার- দ্বিতীয় দিনের শুনানি শেষ হযেছে, আদেশ কাল- মঙ্গলবার।

বুধবার সকাল সোয়া ৯টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এ শুনানি চলে।

গতকালের তথ্য:

গতকাল দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শেষে বুধবার পর্যন্ত মুলতবি করে আদালত। বিএনপি নেত্রী জামিন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন।

আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপি নেত্রীর জামিন বাতিলের আবেদন করেছেন তারা।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসনকে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি মঙ্গলবার সকালে শুরু হয়। দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দুপুরে শুনানি শেষ করেন। তবে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি শেষ করতে না পারায় বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করে আদালত।

মামলাটির পেপারবুক প্রস্তুত হয়ে গেছে তাই এটি দ্রুত শেষ করার স্বার্থে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বাতিলের জন্য আবেদন করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল।

যেসব যুক্তিতে খালেদা জিয়াকে জামিন দেয়া হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান দুদকের আইনজীবী।

আইনের সুষ্ঠু বিচার হলে বিএনপি নেত্রী জামিন পাবেন বলে আশা প্রকাশ করেন তার আইনজীবীরা।

খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী শুনানি শুরু করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে ৮ ফেব্রুয়ারি থেকে কারাভোগ করছেন খালেদা জিয়া।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ