আদালত

সাতকানিয়ায় পদদলন: কেএসআরএমের মালিকের বিরুদ্ধে হত্যা মামলা

সাতকানিয়ায় পদদলন
সাতকানিয়ায় পদদলন

চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন নিহতের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে উদ্যোক্তা কেএসআরএমের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার সকালে সাতকানিয়া থানায় খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা নিহত হাসিনা আক্তারের স্বামী মোহাম্মদ ইসলাম বাদি হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন।

তিনি বলেন, অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৪ ও ৩৪ ধারায় কেএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহানের নাম উল্লেখ করে ইফতার ও যাকাত সামগ্রী বিতরণ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকার মাদ্রাসা মাঠে কবীর স্টিল এ্যান্ড রি রোলিং মিলস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের ইফতার সামগ্রী বিতরণের সময় ভিড়ের চাপে ১০ জন নিহত হন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ