আদালত

আরো ৩ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন খালেদার

খালেদা জিয়া
খালেদা জিয়া

কুমিল্লার দুই মামলা ও নড়াইলের এক মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার এ তিন মামলায় জামিন আবেদনের হলফনামা করতে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ অনুমতি দিয়েছে।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন আবেদন সম্পন্ন হওয়ার পর হয়তো আগামীকাল -সোমবার আদালতের কার্য তালিকায় আসতে পারে।

আদালতে রোববার বিষয়টি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলে জানান তিনি।

বাস পুড়িয়ে মানুষ হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুমিল্লায় দুটি মামলা ও মানহানির অভিযোগে নড়াইলে মানহানির মামলাটি করা হয়।

খালেদা জিয়ার আইনজীবী এম বদরুদ্দোজা বাদল বলেন, কুমিল্লার দুই মামলায় আগামী ৭ জুন জামিন আবেদন শুনানির দিন রয়েছে। এ মামলায় শুনানির দিন এগিয়ে আনার জন্য আবেদন করা হলে তা খারিজ হয়।

এর বিরুদ্ধে জামিন চেয়ে হাইকোর্টের অনুমিত নিয়ে দুটি আবেদন দাখিল করা হয়েছে। আর মানহানির অভিযোগে নড়াইলের মামলায় ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। এর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারায় জামিন আবেদন করা হয়েছে।

আগামীকাল- সোমবার মামলা তিনটি হাইকোর্টের ওই বেঞ্চে কার্যতালিকায় থাকবে।

গত ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।

এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ