আদালত

রাজীবের ভাইদের ক্ষতিপূরণে আদেশ স্থগিত, তদন্তের নির্দেশ

রাজীবের ভাইদের ক্ষতিপূরণে আদেশ স্থগিত, তদন্তের নির্দেশ
রাজীবের ভাইদের ক্ষতিপূরণে আদেশ স্থগিত, তদন্তের নির্দেশ

দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর তিতুমীর কলেজের ছাত্র নিহত রাজীব হোসেনের ভাইদের এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও স্বজন পরিবহনের মালিককে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

একইসঙ্গে ওই ঘটনায় দুই বাস কর্তৃপক্ষের মধ্যে কারা দায়ী তা তদন্ত করতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। ওই কমিটিকে ৩০ জুনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে হবে।

পরে প্রতিবেদনের আলোকে হাইকোর্ট রাজীবের দুই ভাইকে ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেবে।

এর আগে গতকাল (সোমবার) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ পৃথক দুই আবেদনের শুনানি শেষে রাজীব হোসেনের ভাইদের কোটি টাকা ক্ষতিপূরণের বিষয়ে বিআরটিসি ও স্বজন পরিবহনের করা লিভ টু আপিলের আদেশ দেয় আজ (মঙ্গলবার)।

শুনানিতে আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, কারও ওপর অবিচার হোক, আমরা তা চাই না। তবে হাইকোর্টের আদেশ কিছুটা সংশোধন করা হবে।

আদালতে বিআরটিসির পক্ষে শুনানি করেন এবিএম বায়েজিদ ও মুনীরুজ্জামান। স্বজন পরিবহনের পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু ও পঙ্কজ কুণ্ডু।

রিট আবেদনকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল নিজেই শুনানিতে অংশ নেন।

উল্লেখ্য, গত ৮ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাজীবের পরিবারকে এক কোটি টাকা দেয়ার নির্দেশ দেয়।

ক্ষতিপূরণ হিসেবে রাজীবের পরিবারকে এ টাকা পরিশোধ করবে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি ও বেসরকারি পরিবহন কোম্পানি স্বজন পরিবহন। আগামী এক মাসের মধ্যে অর্ধেক টাকা পরিশোধের নির্দেশ দেয় আদালত।

গত ৩ এপ্রিল দুই বাসের রেষারেষিতে এক হাত হারান রাজীব। এরপর তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।

গত ১৬ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ