আদালত

ডেসটিনি বিলপ্তি: হাইকোর্টের আদেশ আরো ৪ সপ্তাহ স্থগিত

হাইকোর্ট
হাইকোর্ট

ডেসটিনি-২০০০ লিমিটেড কোম্পানিটি অবসায়ন বা অবলুপ্তি করার কেন নির্দেশ দেয়া হবে তা জানতে চেয়ে হাইকোর্টের শোকজ নোটিশ আরো চার সপ্তাহ স্থগিত থাকবে।

এ সময়ের মধ্যে আবেদনকারীদের লিভ টু আপিল করতে বলা হয়েছে আদালত।

সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের পক্ষে আইনজীবী ছিলেন এ কে এম বদরুদ্দোজা।

পরে বদরুদ্দোজা বলেন, হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ আরও চার সপ্তাহ বজায় থাকবে এ সময়ের মধ্যে আবেদনকারীদের লিভ টু আপিল করতে বলেছে আপিল বিভাগ।

গতকাল ডেসটিনি ২০০০ লিমিটেড অবলুপ্তির বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর আদেশ দিন ঠিক করে আপিল বিভাগ।

ওইদিন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে এ আদেশ দেয়।

ডেসটিনি ২০০০ লিমিটেড অবলুপ্তির আদেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে ১৫ মে রুল দেয় হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে কয়েকজন শেয়ারহোল্ডার আবেদন করেন।

গত ২১ মে এর ওপর শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন ও আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠায়।

আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। আর ডেসটিনি ২০০০ লিমিটেডকে নিবন্ধন দেয়া দপ্তর রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম বদরুদ্দোজা।

আদালত সূত্র জানা গেছে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানে বিলম্ব মার্জনার অনুমতি চেয়ে ও এজিএম আয়োজন বিষয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে অবলুপ্তির প্রশ্নে রুল দেয় হাইকোর্ট।

প্রসঙ্গত: ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত এজিএম না হওয়ায় ডেসটিনির পরিচালক লে. জেনারেল (অব.) হারুন অর রশীদ ও কয়েকজন শেয়ারহোল্ডার গত এপ্রিল মাসে আবেদনটি করেন।

হারুন-অর-রশীদ ছাড়া বাকি ৫ জন হলেন- কাজী মোহাম্মদ আশরাফুল হক, মো. সাইফুল আলম রতন, সিরাজুম মুনীর, মো.জাকির হোসেন এবং বিপ্লব বিকাশ শীল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ