নারায়ণগঞ্জ বন্দরে গৃহবধু আসমা ধর্ষণ ও হত্যা মামলায় ৩ আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
সোমবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মাদ জুয়েল রানা এ রায় ঘোষণা করেন।
মামলায় মোট ২৪ সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে আদালত এ রায় ঘোষণা করেন। মামলায় বাকি ৪ আসামিকে খালাস দেয়া হয়েছে।
ফাঁসির দণ্ড পাওয়া আসামিরা হলেন- নাসির উদ্দিন বিটল, ছফুন, খোকন মিয়া। আর খালাস পাওয়া আসামিরা হলেন- ছালেহ আহমেদ ছালাত, হাসান কবির মেম্বর, আব্দুল আজিজ, ওরফে দাড়িওয়ালা আজিজ ও মোহাম্মাদ মিজান।
২০০৮ সালের ১২ মার্চ আসমা আক্তারকে অপহরণ ও ধর্ষণের পর হত্যা করে মৃতদেহ মাটিচাপা দেয় দণ্ডপ্রাপ্ত তিন আসামী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: