চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগর সাবেক সম্পাদক নুরুল আজিম রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুর ১২টায় চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ওসমান গনির আদালাত এ নির্দেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউসন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ‘বিজ্ঞান কলেজ অধ্যক্ষ জাহেদ খানের দায়ের করা চাঁদাবাজির মামলায় নুরুল আজিম রনি চার সপ্তাহের অন্তর্বতী জামিনে ছিল। গত ৭ মে সে উচ্চ আদালত থেকে জামিন নেয়।
মেয়াদ শেষে সোমবার মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির হয়ে আবারো জামিনের আবেদন করে।
আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ এপ্রিল চকবাজার থানায় নুরুল আজিম রনিসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান।
সে সময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদে ছিল রনি। এ ঘটনার পরে স্থানীয় এক কোচিং মালিককে রনির মারধরের ভিডিও ছড়িয়ে পড়ে ফেইসবুকে। এরপর ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি নেয় রনি।