আদালত

খালেদা জিয়ার যুক্তিতর্কের দিন পিছিয়ে ২৮ জুন ধার্য

খালেদা জিয়া
খালেদা জিয়া

অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির না করায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্কের দিন পিছিয়ে ২৮ জুন ধার্য করেছে আদালত।

সোমবার সকালে বকশিবাজারে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মাদ আখতারুজ্জামান এ আদেশ দেন।

একইসঙ্গে ওই দিন পর্যন্ত খালেদা জিয়ার জামিনও বাড়িয়ে দেয়া হয়। এছাড়া বিএনপি নেত্রীকে আদালতে হাজিরের জন্য রোববার যে পরোয়ানা জারি করা হয়েছিল, সেটিও প্রত্যাহার করা হয়।

সবশেষ গত ১৩ মার্চ এই মামলার অন্যতম আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে আংশিক যুক্তি-তর্ক হয়। এরপর যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য বিচারক কয়েকটি তারিখ রাখলেও কোনদিনই খালেদা জিয়াকে হাজির করা হয়নি।

গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা নিয়ে ঢাকা পুরানো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বিএনপি নেত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ