আদালত

কুমিল্লার মামলায় খালেদার জামিন শুনানি মুলতবি

কুমিল্লার মামলায় খালেদার জামিন শুনানি মুলতবি
কুমিল্লার মামলায় খালেদার জামিন শুনানি মুলতবি

কুমিল্লায় বাসে পেট্রল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি মুলতবি করেছে হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি হয়।

রাষ্ট্রপক্ষে ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সঙ্গে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন।

পরে মনিরুজ্জামান বলেন, ঢাকায় করা দুটি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট পর্যবেক্ষণসহ আবেদনটি নিষ্পত্তি করেছে। এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করবে। সেজন্য সময় চাওয়া হলে আদালত শুনানি মুলতবি করে কাল- সোমবার আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে।

গত ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বাসে পেট্রল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে চৌদ্দগ্রাম থানায় এ মামলাটি করা হয়। গত বছরের ২ ফেব্রুয়ারি ওই মামলায় বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দাখিল করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়ে রায় দেন বিচারিক আদালত। এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ