আদালত

নিলামে সাইফুর রহমানের বাগানবাড়ি

সাইফুর রহমান। ছবি: ইন্টারনেট
সাইফুর রহমান। ছবি: ইন্টারনেট

ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ‘বাগানবাড়ি’ ‘দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’ আগামীকাল নিলামে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। সিলেট অঞ্চলের মানুষের কাছে বাড়িটি একই নামে পরিচিত।

জানা যায়, আইএফআইসি ব্যাংকের ৮৭ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৮৬২.৭০ টাকা পরিশোধ না করার দায়ে বুধবার রিসোর্টটি নিলামে তোলার কথা। একই সঙ্গে ব্যাংক থেকে টাকা নেয়ার জামানত হিসেবে দুসাই রিসোর্টের ১২৮৬.৫০ শতাংশ ভূমি অধিগ্রহণ করেছে কর্তৃপক্ষ।

সাইফুর রহমান মারা যাওয়ার পর তার ছেলে এম নাসের রহমান এই বাগানবাড়িতে ২০১২ সালে ১ হাজার ৩৮৬ শতক জমিতে ৮৫ কক্ষের আন্তর্জাতিকমানের ‘দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’ তৈরি করেন।

কিন্তু ব্যাংকের টাকা পরিশোধ না করায় দেশ-বিদেশের পর্যটকদের কাছে পরিচিত সেই ‘দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’ নিলামে উঠছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত নিলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

নিলাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম নাসের রহমান, এম কায়সার রহমান, এম শফিউর রহমান, মেয়ে সাইফা রহমান সিদ্দিকী ও এম নাসের রহমানের মেয়ে ফারহীন আমিরাহ রহমানের কাছে আইএফআইসি ব্যাংক ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত সুদসহ ৮৭ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৮৬২ টাকা ৭০ পয়সা পায়।

ওই টাকা পরিশোধ না করায় ‘দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’ নিলামে তোলার ঘোষণা দেয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ