গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নাশকতার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বিএনপির কেন্দ্রীয় নেতা- অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমানকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক পুলিশের এ রিমান্ড আবেদন মঞ্জুর করে।
মিজানের বিরুদ্ধে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার অপর তিন আসামি মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ দিন্নাত এবং মোহাম্মদ আসাদ আলীকে একদিন করে রিমান্ডে নেয়া হয়েছে। এ মামলায় গ্রেপ্তার আরেক আসামি মোহাম্মদ জুনায়েদ হোসেন জয় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত দেবে কিশোর আদালত।
গত সোমবার রাতে মিজানকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বাকি ৪ জনকে আশুলিয়াকে গ্রেপ্তার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: