আদালত

কুমিল্লায় হত্যা মামলায় খালেদার জামিন স্থগিত

খালেদা জিয়া
খালেদা জিয়া

কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলা মেরে মানুষ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বিচারপতির বেঞ্চ এ রায় দিয়েছে।

একইসঙ্গে আদালত জামিন সংক্রান্ত হাইকোর্টের দেওয়া জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। এর ফলে খালেদা জিয়া আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকনসহ কয়েকজন।

গত ২৪ জুন এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানি শেষ, ২ জুলাই আদেশের জন্য দিন ঠিক করে আপিল বিভাগ।

খালেদা জিয়া কুমল্লিার দুটি মামলার মধ্যে একটি হত্যা মামলার ওপর শুনানি শেষ হয় এছাড়া নাশকতার অপর মামলাটি শুনানি চলছে।

গত ২৮ মে হাইকোর্টের একটি বেঞ্চ হত্যা ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় করা দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। ওইদিনই রাষ্ট্রপক্ষ জামিনাদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যায়।

আদালত পরদিন জামিন স্থগিত করে আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেয়। গত ৩১ মে আপিল বিভাগ শুনানি শেষে জামিন স্থগিত রাখে। পাশাপাশি হাইকোর্টের দেয়া জামিন স্থগিত রেখে রাষ্ট্রপক্ষকে 'লিভ টু আপিল' (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করার আদেশ দেয়। এ ছাড়া ২৪ জুন এ বিষয়ে শুনানির জন্য দিনও ধার্য করে আদালত। পরে ২ জুলাই আদেশের জন্য এ দিন ঠিক করে।

গত ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর সাজা হওয়ার পর থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ