নারায়ণগঞ্জে শিশু রিফাত হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মহিউদ্দিন হাসনাত রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামি সাইফুল ইসলাম পলাতক।
২০১২ সালের ১০ আগস্ট শিশু রিফাতকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেন অপহরণ করে মহিউদ্দিন ও সাইফুল। পরে রিফাতের হাত-পা বেধে জবাই করে হত্যা করে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: