জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে করা আপিল শুনানি রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছে।
এ মামলায় সাজাপ্রাপ্ত অপর দুই আসামি হলেন: মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।
একই দিন তাদের মামলারও আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে।
এ সময় রাষ্ট্রপক্ষ ও দুদক সময় আবেদনের বিরোধিতা করে শুনানি শুরুর আবেদন করে। আদালত উভয় আবেদন নিষ্পত্তি করে আগামী ৮ জুলাই শুনানির দিন ঠিক করেছে।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ,ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে গত ১ জুলাই উভয়পক্ষের করা আবেদন শুনানির জন্য এ দিন ঠিক ছিল।
গত ৮ ফেব্রুয়ারিএ মামলায় ৮ বছরের কারাদণ্ড হয় বএনপি চেয়ারপারসনের। সেই থেকে তিনি রাজধানীর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।