আদালত

ম্যাক্স হাসপাতালকে জরিমানা, প্রতিবাদে চিকিৎসকদের সেবা বন্ধের হুমকি

ম্যাক্স হাসপাতাল
ম্যাক্স হাসপাতাল

চট্টগ্রামে সাংবাদিকদের এক শিশুকন্যা রাইফার মৃত্যুর পর রোববার ম্যাক্স হাসপাতালকে র্যা বের ভ্রম্যমাণ আদালত ১০ লাখ টাকা জরিমানা করেছে।

এছাড়াও অনিয়ম দুর করতে নির্দেশনা দিয়েছে আদালত।

এদিকে, বেসরকারি হাসপাতালটিকে জরিমানা করার পর জেলা জুড়ে বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের ঘোষণা দিয়েছে চিকিৎসকরা। এতে সিএমএর নেতা একাত্মতা ঘোষণা করেছে।

ভুঁইফোড় রোগ নির্ণয় কেন্দ্র থেকে পরীক্ষা করিয়ে তা ম্যাক্স হাসপাতাল নিজেদের নামে চালাত বলে অভিযোগ পাওয়া গেছে। বেলা ১১টা থেকে নগরের মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে র্যা বের অভিযানের সময় এ অসংগতি ধরা পড়ে।

এ ছাড়া ড্রাগ লাইসেন্সের নবায়ন না করা, বিদেশি অনুমোদনহীন ওষুধ ব্যবহারসহ নানা অসংগতি পাওয়া গেছে।

অভিযানে নেতৃত্ব দেন র্যা বের ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চলছে এছাড়াও প্রতিষ্ঠানেও অভিযান চলছে। ম্যাক্স অন্য প্রতিষ্ঠান থেকে কিছু পরীক্ষা করিয়ে নিজেদের নামে চালাত।

গতকাল শিশুকন্যা রাইফার মৃত্যুর ঘটনা তদন্তে চিকিৎসায় অবহেলার প্রমাণ মেলায় দুই চিকিৎসককে চাকরিচ্যুত করে বেসরকারি ম্যাক্স হাসপাতাল।

হাসপাতালটির পরিচালক ডা. লিয়াকত আলী খান বিষয়টি নিশ্চিত করে।

তিনি বলেন, ওই দিন শিশু ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেব চাকরিচ্যুত করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকালে দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফা গলায় ব্যথা নিয়ে বন্দর নগরীর মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়। পরেরদিন রাতে তার মৃত্যু ঘটে।

তার ‘ভুল চিকিৎসায়’ মৃত্যুর পর থেকে বিক্ষোভ করে আসছেন সাংবাদিকরা।

ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি কমিটি করা হয় পাশাপাশি চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিও এ ঘটনার তদন্ত করে।

গত বৃহস্পতিবার রাতে সিভিল সার্জনের নেতৃত্বাধীন কমিটির প্রতিবেদনে এ দুই চিকিৎসকের পাশাপাশি শিশু বিশেষজ্ঞ বিধান রায়কেও চিকিৎসায় ‘অবহেলার দায়ে’ অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, রাইফা যখন তীব্র খিঁচুনিতে আক্রান্ত হয় তখন সংশ্লিষ্ট চিকিৎসকদের অনভিজ্ঞতা ও আন্তরিকতার অভাব পরিলক্ষিত হয় এবং ওই সময়ে থাকা সংশ্লিষ্ট নার্সদের আন্তরিকতার অভাব না থাকলেও এ রকম জটিল পরিস্থিতি মোকাবেলা করার মতো দক্ষতা বা জ্ঞান কোনোটাই তাদের ছিল না।

শিশু বিশেষজ্ঞ ডা. বিধান রায় চৌধুরী শিশুটিকে যথেষ্ট সময় ও মনোযোগ সহকারে পরীক্ষা করে দেখেননি। ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেব শিশুটির রোগ জটিলতার বিপদকালীন সময়ে আন্তরিকতার সাথে সেবা প্রদান করেননি বলে শিশুর পিতা-মাতা যে অভিযোগ উত্থাপন করেছেন, যাহা এই তিন চিকিৎসকের বেলায় সত্য বলে প্রতীয়মান হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া রাইফাকে ম্যাক্স হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা থেকে শুরু করে শেষ চিকিৎসা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে তার অভিভাবকের ভোগান্তি চরমে ছিল বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী বলেন, এই প্রতিবেদন দেয়ার আগেই ডা. দেবাশীষকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের নিজস্ব অনুসন্ধানে জানা যায়, সেদিন শিশুটির খিঁচুনি শুরু হওয়ার পর যখন দাঁত ভেঙে যায় তখন তার বাবা তাকে নিয়ে ছোটাছুটি করছিল। এ সময় তাকে আইসিইউতে নেয়া উচিত ছিল— তা না করে ডা. দেবাশীষ ক্রাইসিস ম্যানেজমেন্টে অদক্ষতার পরিচয় দিয়েছেন।

তদন্ত কমিটির প্রতিবেদনে চিকিৎসায় অবহেলার অভিযোগে তিন চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ম্যাক্স হাসপাতালের ত্রুটিপূর্ণ চিকিৎসা ব্যবস্থা অতি দ্রুত সংশোধন, ডিপ্লোমাধারী নার্স দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং ম্যাক্স হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের সার্বক্ষণিক দ্রুত ও আন্তরিক সেবা নিশ্চিত করা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ