মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেপ্তার রয়টার্সের দুই সাংবাদিকের বিচার শুরু করেছে দেশটির আদালত।
সোমবার ইয়াংগনের জেলা আদালত রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে সাংবাদিক ওয়া লোন (৩২) এবং কিয়াও সো ওর (২৮) বিচার চলছে।
এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
রয়টার্সের দুই সাংবাদিক সোমবারও আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন।
ঔপনিবেশিক আমলের ওই আইনে দোষী সাব্যস্ত করা হলে তাদের ১৪ বছর পর্যন্ত কারাগারে কাটাতে হতে পারে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: