আদালত

খালেদার রিভিউয়ের আদেশ ১২ জুলাই

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির আদেশ রিভিউ চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।

সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আগামী ১২ জুলাই এ বিষয়ে আদেশের জন্য দিন নির্ধারণ করেছে।

এ মামলায় পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। এর পরিপ্রেক্ষিতে গত ১২ মার্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয় হাইকোর্ট।

পরে এর বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিল করলে গত ১৬ মে ওই জামিন বহাল রেখে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশ দেয় উচ্চতর আদালত।

পরে এ সময়ে মধ্যে আপিল নিষ্পত্তিতে আপিল বিভাগের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন খালেদা জিয়া।

এ আবেদনের পর গত ৫ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালত ৯ জুলাই শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেয়া হয়।

সে অনুসারে আজ-সোমবার এ আবেদনের ওপর শুনানি হয়।

উল্লেখ, গত ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হয়। সে থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড়ের পরিত্যাক্ত কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ