জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আবারো আগামী ১৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান তা মঞ্জুর করে এ আদেশ দেন।
এর আগে ১০ জুলাই পর্যন্ত জামিনে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তিনি কারাগারে আটক থাকায় আইনজীবী সানাউল্লাহ মিয়া তার জামিনের আবেদন করেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
এর আগে গত ৪ জুন পর্যন্ত জামিনে ছিলেন খালেদা জিয়া। ওইদিন আইনজীবী সানাউল্লাহ মিয়া তার পক্ষে জামিন আবেদন করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: