দুর্নীতি মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন।
এ আদেশের পাশাপাশি তাকে ২০ লাখ টাকা জরিমানা করেছে—আগামী সাতদিনের মধ্যে এ টাকা পরিশোধ করতে হবে আর রাষ্ট্রীয় অনুকূল ওই টাকা জমা দেয়া জন্য বলা হয়েছে।
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করা মামলার রায়ে এ শাস্তি তাকে ভোগ করতে হবে।
আদালতে উপস্থিত ছিলেন হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম। সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: