আদালত

খালেদার জামিনের মেয়াদ ১৯ জুলাই পর্যন্ত বাড়ল

খালেদার আপিল শুনানি শেষ না হলে সময়ের প্রার্থনা বিবেচনা

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৯ জুলাই পর্যন্ত বাড়িয়েছে আদালত।

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছে।

খালেদার পক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করে একই সঙ্গে আগামী ১৫ জুলাই পর্যন্ত আপিল শুনানি মুলতবি করেছে আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্ট চার মাসের জামিন দেয়, যা আজ শেষ হয়েছে।

আদালতে খালেদা জিয়ার পক্ষে আজ শুনানি করেন তার আইনজীবী আব্দুর রেজাক খান। এছাড়া খালেদার পক্ষে উপস্থিত ছিলেন মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আপিল শুনানিতে ছিলেন।

এর আগে এ মামলায় সাজার রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিল শুনানি এ মাসের মধ্যে শেষ না হলে সময়ের প্রার্থনা বিবেচনা করা হবে।

এ মামলায় খালেদা জিয়ার আপিল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে করা রিভিউ আবেদন স্ট্যান্ড ওভার (মুলতবি) রেখেছে আপিল বিভাগ।

আদালত জানিয়েছে, এ মাসের মধ্যে আপিল নিষ্পত্তি শেষ না হলে এ মামলার আপিল শুনানির সময় বৃদ্ধির আবেদন জানানোর সুযোগ রয়েছে।

এর ফলে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তিতে সময় বৃদ্ধির পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছে।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

আপিল নিষ্পত্তিতে সময় চেয়ে খালেদা জিয়ার রিভিউ আবেদনে আদেশের জন্য দিন নির্ধারিত ছিল।

আপিল আদেশে বলা হয়েছে, রিভিউ আবেদনটি পর্যবেক্ষণসহ খারিজ করা হলো তবে সময় দরকার হলে পরে আসতে পারবে।

এসময় অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন আদালতে জানায়, আবেদনটি খারিজ করলে পরে কীভাবে আপিলে আসবো? মামলাটি খারিজ না করে ওপেন রাখুন।

তখন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, গতকাল পেপারবুক নিয়েও তারা আপত্তি তুলেছেন। এই মামলার এমন কোনও অবস্থা নেই যে তারা (খালেদা জিয়ার আইনজীবীরা) বিশৃঙ্খলা করেননি।

আদালত জানায়, আগামী ৩১ জুলাই পর্যন্ত রিভিউ আবেদনটি স্ট্যান্ড ওভার রাখা হলো। তবে ৩১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হলে পরে সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।

এর আগে গত ৯ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শেষ হয়। এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে রায়ের জন্য বৃহস্পতিবার রায়ের দিন নির্ধারণ করেন। কিন্তু রায় ঘোষণা না করে আদালত মামলাটি মুলতবি রাখে।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ