বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় তদন্ত প্রতিবেদন আগামী ২৯ আগস্ট দিন ঠিক করেছে আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী এ দিন দিয়েছে।
তদন্ত প্রতিবেদনের দাখিলের দিন থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা আজও প্রতিবেদন জমা না দেয়ায় আদালত এ দিন দিয়েছে।
সংশ্লিষ্ট্র মতিঝিল থানার সাধরণ নিবন্ধক কর্মকর্তার সহকারী জাহিদুরর রহমান এ তথ্য জানান।
উল্লেখ, ২০১৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। পরে ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। ২০১৬ সালের ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত।