আদালত

ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যানের ৬ বছরের কারাদণ্ড

সাবিরা সুলতানা
সাবিরা সুলতানা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় যশোরের ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানাকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে জানিয়েছে আদালত।

বৃহস্পতিবা ঢাকার বিশেষ জজ আদলত -৭ এর বিচারক শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

তিনি বলেন, এক কোটি ৭৮ হাজার ১৩৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছে আদালত।

সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা হাবিবুল হাছান জীবন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুর্নীতি দমন আইন-২০০৪ এর ২৬ (২) ধারায় তিন বছর ও ২৭ (১) ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদলত। দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির না থাকায় (পলাতক) তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার অভিযোগ:

গত ২০০৯ সালের ২৪ মে দুর্নীতি দমন কমিশনে (দুদুক) সাবিরা সুলতানা তার সম্পদ বিবরণীতে ৫৫ লাখ ৭৮ হাজার ১৩৫ টাকার হিসাব দেখিয়ে জমা দেয় দুদকে। পরবর্তীতে দুদকের অনুসন্ধানে দেখা যায় ৪৫ লাখ টাকার সম্পদের বিষয়ে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেয়াসহ ১ কোটি ৭৮ হাজার ১৩৫ টাকার সম্পত্তি অসাধুভাবে অর্জন করেছেন তিনি। যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

ওই ঘটনায় ২০১০ সালের ২০ জুলাই দুদকের সহকারি পরিচালক সৈয়দ আহমেদ বাদি হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই বছর ২৫ জুলাই ৯ জনকে সাক্ষী করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১১ সালের ৯ নভেম্বর এই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ