আদালত

মানবতাবিরোধী অপরাধ

মুক্তাগাছার ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মুক্তাগাছার ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
মুক্তাগাছার ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মুক্তাগাছার ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দিয়েছে।

আগামী ১৯ সেপ্টেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য দিনও ঠিক করেছে আদালত।

এর আগে ২০১৭ সালের ১৯ জুন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে রাষ্ট্রপক্ষ।

গত বছরের ২৯ মার্চ এই ৯ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এ ৯ আসামির মধ্যে ৭ জন কারাগারে আছে।

তারা হলো: শমসের ফকির (৬৬), মো. আব্দুস সালাম (৭৫), সুরুজ আলী ফকির (৬২), মো. জয়েনউদ্দিন (৬০), মো. আব্দুর রহিম ওরফে নুরু বিএসসি(৬৭), মো. জালাল উদ্দিন (৫৯) ও মো. রোস্তম আলী (৭০)। আর ফজলুল হক (৫৯) ও সামসুল হক (৭০) পলাতক রয়েছে।

উল্লেখ, ২০১৬ সালের ১৭ মে আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ২৯ মার্চ প্রতিবেদন প্রকাশ করা হয়। মামলায় তদন্ত কর্মকর্তা ছিলেন মো. রুহুল আমিন।

তাদের বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় ১০১ জনকে খুন এবং ১২ থেকে ১৩ জনকে আহত, একজন নারী ধর্ষণ, শতাধিক বাড়িতে অগ্নিসংযোগসহ অপহরণ, আটক ও নির্যাতন এবং হত্যা ও গণহত্যার ৮টি অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে জামাত ও মুসলিম লীগ ছাড়াও একজন আওয়ামী লীগ সমর্থক রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ