আদালত

মানবতাবিরোধী অপরাধ

মৌলভীবাজারের চার রাজাকারের রায় মঙ্গলবার

মৌলভীবাজারের চার রাজাকারের রায় কাল
মৌলভীবাজারের চার রাজাকারের রায় কাল

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের রাজনগরের আকমল আলী তালুকদারসহ চার 'রাজাকারের' বিরুদ্ধে মামলার রায় আগামীকাল-মঙ্গলবার ঘোষণা করা হবে।

সোমবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন টিক করেছে।

গত ২৭ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল।

এ মামলার অপর তিন আসামি হলো: আব্দুর নুর তালুকদার ওরফে লাল মিয়া, মো. আনিছ মিয়া ও মো. আব্দুল মোছাব্বির মিয়া। এর মধ্যে আকমল আলী তালুকদার গ্রেপ্তারের পর কারাগারে আছে বাকি তিন জন পলাতক।

তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় রাজনগর এলাকায় গণহত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন, মরদেহ গুম, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের দু'টি অভিযোগ আনা হয়েছে।

এর মধ্যে ৬১ জনকে হত্যা-গণহত্যা, ৬ জনকে ধর্ষণ, ৭ জনকে অপহরণ, ১০২টি পরিবারের ১৩২টি ঘরবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আসামিরা ১৯৭১ সালের ৭ মে থেকে ২৪ নভেম্বর পর্যন্ত রাজনগর উপজেলার পাঁচগাঁও ও পশ্চিমভাগ গ্রামে এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে।

গত বছরের ৭ মে এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে ট্রাইব্যুনাল।

গত ২০১৫ সালের ২৬ নভেম্বর এই চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিনই রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রাম থেকে মাওলানা আকমল আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি মৌলভীবাজার টাউন সিনিয়র কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ। ২০১৬ সালের ২৩ মার্চ চার আসামির বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ