আদালত

কুমিল্লার মামলায় খালেদার জামিন হয়নি

খালেদা জিয়া
খালেদা জিয়া

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় আট যাত্রী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনটি বৃহস্পতিবারের মধ্যে কুমিল্লার জজ আদালতকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।

খালেদা জিয়ার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছে।

খালেদার আবেদনের পক্ষে হাইকোর্টে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও এ এম মাহবুব উদ্দিন খোকন, এ কে এম এহসানুর রহমান।

রাষ্ট্রপক্ষে শুনানি করেছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহও তার সঙ্গে ছিলেন।

গতকাল জামিন চেয়ে করা আপিলের ওপর হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চে শুনানি হয়।

আদালত জানায়, বিষয়টি রোববার কার্যতালিকায় আসবে।

পরে বশির উল্লাহ বলেন, এই মামলায় আপিল করে জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনটি আগামী রোববার হাইকোর্টের কার্যতালিকায় আসবে। আদালত আজ তাকে জামিন দেননি। কুমিল্লার আদালতে থাকা তার জামিন আবেদনটি ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়েছে।

গত ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে আট যাত্রীর মৃত্যুর ঘটনায় ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানায় ওই মামলাটি করে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনের ওই মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি তার জামিন চেয়ে ১ জুলাই কুমিল্লার দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১-এর আদালতে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হলেও তার জামিন আবেদন বিষয়ে শুনানির জন্য আগামী ৮ আগস্ট দিন রাখা হয়।

প্রসঙ্গত: গত ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের সাজা হয়। সেই থেকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ