আদালত

হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিকে সেবার মূল্য তালিকা টানানোর নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ল্যাবেরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে চিকিৎসা সংক্রান্ত সব পরীক্ষা ও সেবার মূল্য তালিকা টানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দিয়েছে।

আগামী ১৫ দিনের মধ্যে আদেশ বাস্তবায়ন করতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে নির্দেশ দেয়া হয়েছে।

আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স অনুযায়ী, একটি নীতিমালা তৈরি ও তা বাস্তবায়নের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলেছে আদালত।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী বশির আহমেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ।

সব হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের লাইসেন্স অনুমোদন, তাদের সেবার বিষয় তদারকি ও নিয়ন্ত্রণের জন্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স অনুযায়ী নীতিমালা তৈরির নির্দেশ কেন দেয়া হবে না এবং সব জেলা সদরের হাসপাতালে আইসিউ, সিসিইউ স্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না- তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, পুলিশ মহাপরিদর্শক ও র্যা ব মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

হিউম্যান রাইটস লইয়ার্স অ্যান্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশের পক্ষে কোষাধক্ষ্য মো. শাহ আলম এই রিট আবেদন করেন।

আদশের পর রিটকারীর আইনজীবী বশির আহমেদ বলেন, বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত নানা উপকরণ ব্যবহারে অনিয়ম হচ্ছে। এতে সংবিধানের ১৮ অনুচ্ছেদের লঙ্ঘন হচ্ছে এবং জনস্বাস্থ্য চরম ঝুঁকির মধ্যে পড়ছে। এজন্য আদালত আমাদের রিট আবেদনের শুনানি নিয়ে কিছু জরুরি নির্দেশানা ও রুল দিয়েছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ জানান, আগামী ৭ অক্টোবর আবার আদালতে বিষয়টি উঠবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ