নেত্রকোনার খালিয়াজুরীতে খুন ও ডাকাতির মামলায় তিন জনের মৃত্যুদণ্ড এবং ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে নেত্রকোনার দায়রা জজ আদালতের বিচারক একেএম রাশেদুজ্জামান রাজা এই রায় দেন।
একইসঙ্গে আসামিদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিল বাকিরা পলাতক রয়েছে।
উল্লেখ, ২০১১ সালের ৩ সেপ্টেম্বর আদমপুর গোয়ালবাড়ি গ্রামের চারটি বাড়িতে ডাকাতির সময় ডাকাত দলের এলোপাতারি গুলিতে ওই গ্রামের চয়ন সরকার নামে এক ব্যক্তি নিহত হন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: