আদালত

বরিশাল নেতা-কর্মী- সমর্থককে হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ

বরিশাল সিটি করপোরেশন
বরিশাল সিটি করপোরেশন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে গ্রেপ্তার নিয়ে আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে কোনো রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক ও নির্বাচন প্রচারকারীদের হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এ আদেশ দিয়েছে।

রুলে পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল বিএনপির মেয়র প্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার বরিশাল সিটি করপোরেশন নির্বাচন ঘিরে দলের নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেপ্তারের অভিযোগ তুলে রিট করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিওন।

আদেশের বিষয়টি জানিয়ে সগীর হোসেন লিওন বলেন, রুলে আপিল বিভাগের নির্দেশনা অনুসরণ না করে বরিশাল সিটি করপোরেশন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃক বিএনপির নেতা, কর্মী, সমর্থক ও নির্বাচন প্রচারকারীদের বৈষম্যমূলক গ্রেপ্তার-হয়রানি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

রুলে স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন, পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনারসহ বিবাদীদের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সিলেট সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে গ্রেপ্তার বিষয়ে আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে বিএনপির নেতা, সমর্থক ও নির্বাচন প্রচারকারীদের গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ দেয় হাইকোর্ট।

আগামী ৩০ জুলাই সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ