আদালত

খালেদার জামিনের বিষয়ে আদেশ রোববার

খালেদা জিয়া
খালেদা জিয়া

কুমিল্লায় পেট্রোল বোমা মেরে আট বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল থাকবে কি না- সেই সিদ্ধান্ত রোববার দেবে হাইকোর্ট।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ আদেশের এ দিন ঠিক করেছে।

বিএনপি চেয়ারপারসনকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন স্থগিতের জন্য রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হয়েছে।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, মওদুদ আহমদ ও জয়নুল আবেদীন।

এর আগে ৩১ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল নিষ্পত্তির জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেধে দেয় আপিল বিভাগ।

ওইদিন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেয়।

খালেদার আপিল নিষ্পত্তির জন্য সময় ঠিক থাকলেও (গত মঙ্গলবার) পর্যন্ত সময় ধার্য ছিল। তবে এ সময়ের মধ্যে শুনানি শেষ করা সম্ভব না হওয়ায় আপিল বিভাগে এ বিষয়ে একটি রিভিউ আবেদন করেন খালেদার আইনজীবীরা।

আপিল বিভাগের এ আদেশের ফলে আপিল নিষ্পত্তির জন্য আরও তিন মাস সময় পান বিএনপি চেয়ারপারসন।

গত ১৬ মে আপিল বিভাগ ৩১ জুলাইয়ের মধ্যে খালেদার করা ওই আপিল নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ১২ জুলাই আপিল বিভাগ বিষয়টি (খালেদার পুনর্বিবেচনা আবেদন) ৩১ জুলাই পর্যন্ত স্ট্যান্ডওভার (মুলতবি) রাখা হয়।

উল্লেখ্য,গত ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেথেকেই তিনি পুরান ঢাকার পরিত্যাক্ত কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ