আদালত

সিলেটে রাগীব আলী-তার ছেলের ১৪ বছরের সাজা বহাল

সিলেটে রাগীব আলী-তার ছেলের ১৪ বছরের সাজা বহাল
সিলেটে রাগীব আলী-তার ছেলের ১৪ বছরের সাজা বহাল

ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় সিলেটের ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের ১৪ বছরের কারাদণ্ড বহাল রেখেছে আপিল আদালত।

বৃহস্পতিবার সকালে সিলেটের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।

আদালতের পিপি অ্যাডভোকেট নওসাদ আমদ চৌধুরী বলেন, আপিল নিষ্পত্তির জন্য সিলেটের বিশেষ দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। শুনানি শেষে আদালত আগের রায় বহাল রেখে আদেশ দিয়েছে।

গত বছর ২ ফেব্রুয়ারি রাগীব আলী ও তার ছেলেকে ১৪ বছরের সাজা দেন সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো। এ রায়ের বিরুদ্ধে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন রাগীব আলী ও তার ছেলে।

উল্লেখ্য, ১৯৯০ সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি করে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা-বাগানের ৪২২ দশমিক ৯৬ একর দেবোত্তর সম্পত্তি রাগীব আলী দখল করেন বলে অভিযোগ ওঠে। পরে ২০০৫ সালে জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানায় দুটি মামলা করেন সিলেট সদরের তৎকালীন কমিশনার (ভূমি) এসএম আব্দুল কাদের।

মামলা হওয়ার ১১ বছর পর সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত সুপার সারোয়ার জাহান ২০১৬ সালের ১০ জুলাই দুই মামলায় আদালতে অভিযোগপত্র দেন।

স্মারক জালিয়াতি ছাড়াও প্রতারণার মাধ্যমে ভূমি আত্মসাতের অপর মামলায় গত বছর ৬ এপ্রিল রাগীব আলীকে ১৪ বছর আর তার ছেলে আব্দুল হাইকে ১৬ বছরের সাজা দেয় আদালত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ