আদালত

গাজীপুরে গৃহবধূ হত্যায় স্বামীর ফাঁসি

গাজীপুরে গৃহবধূ হত্যায় স্বামীর ফাঁসি
গাজীপুরে গৃহবধূ হত্যায় স্বামীর ফাঁসি

গাজীপুরে গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

রোববার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. আনিছুর রহমান (৩৫) দিনাজপুরের ফুলবাড়ি থানার উত্তরকৃষ্ণপুর এলাকার আনসার আলীর ছেলে। রায় ঘোষণার তিনি কাঠগড়ায় ছিলেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, প্রাণদণ্ড ছাড়াও তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, পঞ্চগড় সদরের আমলাহার এলাকার মঞ্জুর হকের মেয়ে মৌসুমী আক্তারের সঙ্গে পারিবারিকভাবে আনিছুরের বিয়ে হয়। তারা গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউচপাড়া বালুরমাঠ বস্তি এলাকার সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

গত ২০১৫ সালের ৫ আগস্ট সকালে ওই বাড়িতে আনিছুর বটি দিয়ে কুপিয়ে মৌসুমীকে হত্যা করে। পরে মরদেহ দিনাজপুরে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা থানায় খবর দিলে পুলিশ আনিছুরকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই তরিকুল ইসলাম রাসেল বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ আনিছুরের নামে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ