আদালত

কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুনা তিন দিনের রিমান্ডে

কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফুন নাহার সরকার লুনা
কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফুন নাহার সরকার লুনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফুন নাহার সরকার লুনার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ৫ দিনের রিমান্ড চেয়ে লুনাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করেন।

লুনার পক্ষ আইনজীবী জায়েদুর রহমান জামিনের আবেদন করলে ম্যাজিস্ট্রেট তা নামঞ্জুর করেন।

গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে এ মামলা দায়ের করা হয়।

এদিকে, কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ বাম ফ্রন্ট।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানান বাম ফ্রন্টের নেতারা।

নেতারা বলেন, কোটা সংস্কার নিয়ে শিক্ষর্থীদের আন্দোলন যৌক্তিক। প্রধানমন্ত্রী এ নিয়ে কথা দিয়ে কথা রাখেননি। এছাড়া নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ