আদালত

জামিন পেল ২৫ শিক্ষার্থী

জামিন পেল ২৫ শিক্ষার্থী
জামিন পেল ২৫ শিক্ষার্থী

নিরাপদ সড়ক আন্দোলনের বিভিন্ন মামলায় আটক ২৫ শিক্ষার্থীকে জামিন দিয়েছে ঢাকার মূখ্য মহানগর হাকিম- সিএমএম আদালত।

রোববার দুপুরে ২৫ শিক্ষার্থীর জামিনের শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করে।

রাজধানীর বাড্ডা থানার মামলায় ১০ জন, ভাটারা থানার মামলায় ৮ জন ও ধানমন্ডি থানার মামলায় ৬ জন শিক্ষার্থী জামিন পেয়েছেন।

বাড্ডার মামলায় জামিন পাওয়া ১০ শিক্ষার্থী হলেন রেদোয়ান আহমেদ, রাশেদুল ইসলাম, মুশফিকুর রহমান, ইফতেখার আহম্মেদ, রেজা রিফাত আখলাক, এ এইচ এম খালিদ রেজা, তারিকুল ইসলাম, নূর মোহাম্মাদ, জাহিদুল হক ও হাসান। আর ভাটারা থানার মামলায় জামিন পেয়েছেন আজিজুল করিম, মাসাদ মরতুজা বিন আহাদ, ফয়েজ আহম্মেদ আদনান, মেহেদী হাসান, শিহাব শাহরিয়ার ও সাখাওয়াত হোসেন। ধানমন্ডির মামলায় জামিন পাওয়া নয় শিক্ষার্থী হলেন সোহাদ খান, মাসরিকুল আলম, তমাল সামাদ, ওমর সিয়াম, মাহমুদুর রহমান, মাহবুবুর রহমান, ইকবাল হাসান, মিনহাজ রহমান ও নাইমুর রহমান।

ভাঙচুর ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে এসব শিক্ষার্থী আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

নিরাপদ সড়ক আন্দোলনের সময় ভাঙচুর, উস্কানি ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে ৫১টি মামলায় ৯৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের মধ্যে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থী রয়েছেন।

কাল সোমবারও কয়েক শিক্ষার্থীর জামিনের শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হলে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গড়ে ওঠে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ